
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খোরশেদ আলম সোনামিয়া দেওয়ান (৬৫) নামে এক বিএনপি নেতা। তিনি সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও-সুজানগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো: আব্দুল্লাহ এবং সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









