
ফেনী অফিস
ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকাল আর্থিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ফেনী জেলা জামায়াতে ইসলামী।
দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মুফতি আবদুল হান্নান সরেজমিন পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো: হারুন, জসিম উদ্দিন, নুরুল ইসলাম, সালেহ আহমদ, মোহাম্মদ মিয়ার হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় সদর উপজেলা আমির মাওলানা নাদেরুজ্জামান, সোনাগাজী উপজেলা সহকারী সেক্রেটারি মো: জিয়াউর রহমান, লেমুয়া ইউনিয়ন আমির মুন্সি কামরুল ইসলাম, সেক্রেটারি জাহিদ হাসান, লেমুয়া বাজার কমিটির সভাপতি মো: আলমগীর হোসেন, সহসভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারি আতাউর গনি ওসমান, সহকারী সেক্রেটারি মো: সোহেল, জামায়াতের ৫ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, ২ নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম বাবুলসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









