রিয়াদে স্থগিত ফ্লাইটের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল
ads

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট  চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।
গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্য দিকে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও  ঢাকা-মদিনা-ঢাকা রুটে ঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ঘোষিত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে রিয়াদগামী  যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াতের সুযোগ পাবেন।