
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ঢাকা ক্লাব ও হজরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা এবং ঝিনাইদহ জেলা যুবলীগের শীর্ষ এক ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ ও সমন্বিত গোয়েন্দা দল। গতকাল মঙ্গলবার সকালে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অঙ্গসংগঠনের ৪৫ নেতাকর্মীসহ ৫০৭ জন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমান এবং ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকী। মোস্তাফিজুর রহমানকে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে এবং বাসের আলম সিদ্দিকীকে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার প্রাক্কালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









