
২০২৩ এবং ২০২৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৭৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এ ছাড়া অসাধারণ গবেষণা কর্মের জন্য অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক এই চার ক্যাটাগরিতে চারজন শিক্ষককে ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন ।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। বিভিন্ন বিভাগের চেয়ারপারসন অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আমিনুল ইসলাম ভূঁইয়া ।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- অধ্যাপক ড. আনোয়ারা বেগম (অণুজীব বিজ্ঞান), সহযোগী অধ্যাপক ড. গৌতম কুমার কুণ্ডু (মৎস্যবিজ্ঞান), সহকারী অধ্যাপক ইসরাত দিলরুবা মিশু (অণুজীব বিজ্ঞান) এবং প্রভাষক মি. স্পেনসার মার্ক মণ্ডল (অণুজীব বিজ্ঞান)। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- অন্তরা ফাইরুজ, তাবিয়া তাহিয়্যাত, মোছা: আরসিনা আক্তার কেয়া, রিফাহ রাফিয়া অর্পা, অনমিতা ফায়েজ, নওশিন নাওয়ার, আসিফা সুলতানা ইভা, প্রিয়ন্তী গাইন, জহিরুন নাহার ও ভাগ্যশ্রী সরকার (মৃত্তিকা, পানি ও পরিবেশ), ইমন বাড়ৈ, মোসা: শাহানাজ নুসরাত, মার্জিয়া খাতুন, রূপা রানী রায়, তাবাসুম জেনি, সুমাইয়া ইসলাম, নুশরাত জাহান লিজা, রুবাইয়া ইয়াসমিন ইরিন, মোসা: আইভি আক্তার এশা ও মাশরিফা শারিন (উদ্ভিদবিজ্ঞান), নিলয় হাওলাদার, তাবাসসুম আখতার, ইসরাত জান্নাত ইমা, অভিজিৎ দত্ত বর্ষণ, জাকিয়া তাবাসসুম জিমু, কাশফিয়া বিনতে রাব্বি, নোশিন আনজুম, মায়িশা মালিহা বিভা, মুসফিকা জাহান ও শ্রাবণা সাহা গৌরি, (প্রাণিবিদ্যা), রিয়া সাহা, আতিক আখইয়ার, হাফসা বিনতে ওমর, তাসফিয়া তাহসিন প্রিমা, সৈয়দা তাসনুভা সুলতানা ইরিনা, নির্বাচিতা করিম হৃতি, মারজানা মেহরিন, ফেরদৌস আফরিন, কাজী আদিবা তাসমীম ও মোহাম্মদ আলিফ মাহমুদ, (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), নাফিজা নওয়ার অহনা, সানজিদা আহামেদ তন্বী ও সোলায়মান সোহান (মনোবিজ্ঞান), পায়েল দাস, বুশরা আহমেদ, সায়কা আমিন অর্পি, রাফিদ মুনতাসির উল আজম, মোসা: নওশিন তাসনিম, ফজিলাতুন্নেসা অনামিকা, লামিয়া কবির, অরিন সাহা, মাহজাবিন ঊর্মি ও মো: শিহাব উল্লাহ রিফাত (অণুজীব বিজ্ঞান), মিস শামীম আরা রিপা, চৈতালি বিশ্বাস, ইসরাত জাহান, মার্জিয়া হোমাইরা আমেনা, আনিসা আহমেদ শোভা, সেলিম সাদমান সাদাত, ইসরাত কবির কনা, মো: মাসরাফি জান্নাত সাদ, নিশান রায় জয় ও মো: সাব্বির হোসেন (মৎস্যবিজ্ঞান), মোহাম্মদ ইয়াসিন রহমান, আফনান-ই-ইলাহি, মুহাইমিনুর হোসেন, পুষ্পিতা বিশ্বাস, অনিভা সাহা, শাহ মো: স্বরূপ হাসান আনন্দ, আয়েশা সিদ্দিকা, তামজিদুর রহমান, মো: মশিউর রহমান রাব্বি ও জান্নাতুল হাবিবা জেবা (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি)। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









