সাউদার্ন ইউনিভার্সিটিতে ফেয়ারওয়েল অ্যান্ড ফার্মা ফেস্ট ২.০ অনুষ্ঠিত
ads

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগ ও ফার্মা ক্লাবের যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো ফার্মাট্রিক্স : ফেয়ারওয়েল অ্যান্ড ফার্মা ফেস্ট ২.০। এ আয়োজনে কুইজ, বিতর্ক, পোস্টার প্রেজেন্টেশন ও ডকুমেন্টারি ভিডিও প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রমের আয়োজন করা হয়। এতে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এবং সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা অংশ নেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিকস বিভাগের অধ্যাপক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। 
ফার্মেসির বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আইরিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. এম এম হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, ইউএসটিসি, আইআইইউসি বিজিসি ট্রাস্টের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধানরা, অ্যালবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (বিজনেস অপারেশন) মুহাম্মদ শরিফুর রহমান এবং আর্জেস লাইফ সায়েন্স লিমিটেডের প্রোডাকশন ম্যানেজার রিফাত নেওয়াজ চৌধুরী। 
ফার্মা ফেস্ট-২.০-এর প্রতিযোগিতায় পোস্টার প্রেজেন্টেশনে ইউএসটিসি প্রথম, সাউদার্ন ইউনিভার্সিটি দ্বিতীয় এবং তৃতীয় আইআইইউসি, ভিডিও ডকুমেন্টারিতে প্রথম ও দ্বিতীয় ইউএসটিসি এবং তৃতীয় স্থান লাভ করে সাউদার্ন ইউনিভার্সিটি। কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে সাউদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ এবং বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয় বিজিসি ট্রাস্ট এবং দ্বিতীয় স্থান অর্জন করে সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। বিজ্ঞপ্তি।