
দ্রুত বীমা দাবি পরিশোধের বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে গত ২১ নভেম্বর পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির পটুয়াখালী অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবির দুই কোটি তিন লাখ আট হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা পটুয়াখালী কোম্পানির নিজস্ব অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো: কামাল হোসেন ও মো: খলিলুর রহমান সিকদার, প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম এবং কোম্পানির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে সভপতিত্ব করেন জিএম মো: মিজানুর রহমান হাওলাদার। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









