ক্রীড়া প্রতিবেদক
নেপালের চার জাতি যুব কাবাডিতে কোনো ম্যাচেই জিততে পারেনি বাংলাদেশ দল। শুধু থাইল্যান্ডের সাথে ৪৮-৪৮ পয়েন্টে ড্র করতে পেরেছে। শেষ ম্যাচে নেপালের কাছে ৪৭-৫২ পয়েন্টে হার। এর আগে প্রথম ম্যাচে ভারত ৭৬-২১ পয়েন্টে হারায় বাংলাদেশকে। ফলে বিদায় নিতে হয়েছে তাদের।