নরসিংদীতে আন্তঃকলেজ ক্রীড়ার উদ্বোধন
ads

নরসিংদী প্রতিনিধি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা এর আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা গতকাল নরসিংদী সরকারি কলেজ মাঠে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো: খাদিম হোসেন, বিএনপি নেতা এম এ জলিল, হারুন অর রশিদ। এ ক্রীড়া প্রতিযোগিতায় নরসিংদী জেলার ৩৬টি  কলেজ অংশগ্রহণ করছে। মোট ১২টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।