শ্বাসরুদ্ধকর জয়ে সেমিতে বাংলাদেশ
ads

 ক্রীড়া প্রতিবেদক
শেষ উইকেটটি পড়ে গেলেই শেষ হয়ে যেত সেমিফাইনালের স্বপ্ন! এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে শুধু ম্যাচই জেতাননি, নিশ্চিত করেছেন এশিয়া কাপ রাইজিং স্টার্সের শেষ চারের টিকিটও। গত পরশু কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে এমনই এক শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল!
জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র কয়েক রান, হাতে ছিল একটি উইকেট। কিন্তু সেই সহজ সমীকরণই বাংলাদেশের জন্য হয়ে উঠেছিল কঠিন এক পরীক্ষা। একের পর এক উইকেট হারিয়ে যখন ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা, তখনই ব্যাট হাতে নায়ক হয়ে উঠলেন ইকবাল হোসেন ইমন। তার ব্যাট থেকে আসা শেষ ছক্কায় আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাট করে ৪৫ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান ‘এ’ দল। জবাবে ৯ উইকেট হারিয়ে ৪৫.৫ ওভারে ১৭৬ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।