
বিনোদন রিপোর্ট
জোনাকি জ্যোতি এই প্রজন্মের একজন নন্দিত দর্শকপ্রিয় উপস্থাপিকা। রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এসএসসি, এইচএসসি সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে অনার্স, মাস্টার্স সম্পন্ন করেন। খুব স্বাভাবিকভাবেই সবার জোনাকি জ্যোতির কাছে জানার আগ্রহ থাকে, কেন গানকে পেশা হিসেবে বেছে না নিয়ে উপস্থাপনাকে পেশা হিসেবে বেছে নিলেন। জ্যোতির ভাষ্য, গানটা ঠিকঠাক করার মতো যে আরাধনার প্রয়োজন, প্রতিদিন নিয়ম করে রেওয়াজ করার প্রয়োজন, তা করা তার জন্য কঠিন। অবশ্য উপস্থাপনার প্রতিই জোনাকি জ্যোতির ভালোবাসাটা প্রবল বিধায় তিনি পেশাগতভাবে হয়ে উঠলেন একজন উপস্থাপিকা। তাতে দেশ বিদেশের অসংখ্য মানুষের যে ভালোবাসা পান তিনি, তাতেই বারবার আপ্লুত হতে চান জোনাকি জ্যোতি। জ্যোতির ‘পিপলস রেডিও’তে আরজে হিসেবে প্রথম পেশাগত যাত্রা। এর মাত্র হাতেগোনা কিছুদিনের মধ্যেই ‘অলরাউন্ডার’-এ স্পোর্টস শো’র উপস্থাপনা শুরু করেন। ব্যস, এই অনুষ্ঠানের উপস্থাপনা করেই ভীষণ সাড়া পেতে শুরু করলেন জোনাকি জ্যোতি। প্রতিনিয়ত দেশ বিদেশ থেকে দর্শকের সাড়া এবং অনুপ্রেরণায় জ্যোতি নিজেকে একজন উপস্থাপিকা হিসেবেই নিজেকে পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠায় শ্রম দিতে শুরু করলেন। বিগত কয়েক বছরে তিনি হয়ে উঠলেন দেশের অন্যতম জনপ্রিয় একজন উপস্থাপিকা। নিয়ম করে সময়ে সময়ে তিনি বিটিভিসহ দেশের ১২/১৩টি টিভি চ্যানেলে নানান ধরনের অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। পাশাপাশি বাংলাদেশ বেতারের ‘ক্রীড়াঙ্গন’ অনুষ্ঠানেরও উপস্থাপনা করছেন। বিটিভির ‘বাঁশরী’, ‘মন ছুঁয়ে যায়’, ‘মালঞ্চ’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি। এদিকে আজ ২২ নভেম্বর জোনাকি জ্যোতির জন্মদিন। আগামীদিনের স্বপ্ন এবং আজকের দিন প্রসঙ্গে জোনাকি জ্যোতি বলেন, ‘উপস্থাপনায় আমি আমার নিজস্ব একটা ধারা সৃষ্টি করতে পেরেছি, এটাই আমার এখন পর্যন্ত যতটুকু সফলতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









