ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সাথে সাউদার্ন ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
ads

উচ্চশিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ২০ নভেম্বর ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়ন এবং সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ঢাকায় আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের পক্ষে সংস্থাটির প্রেসিডেন্ট প্রফেসর ড. মোস্তফা আইদিন এবং সাউদার্ন ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টের সদস্যসচিব অধ্যাপক সরওয়ার জাহান স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা আয়োজনের বিষয়ে একযোগে কাজ করবে। এ ছাড়া শিক্ষা ও গবেষণা উপকরণ বিনিময়, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তরে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোও এর অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি যৌথ ও দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম চালু, পাঠ্যক্রম উন্নয়ন, ডিজিটাল শিক্ষা এবং উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার সুযোগ অন্বেষণ করা হবে। বিজ্ঞপ্তি।