এনএসইউ ও ইউএসডিএনের উদ্বোধনী ‘লিডারশিপ বিয়ন্ড বর্ডারস’ শিক্ষার্থী সংলাপ অনুষ্ঠিত
ads

ইউনাইটেড স্টেটস ডেমোক্র্যাটিক নেটওয়ার্ক (ইউএসডিএন) এবং নর্থসাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) যৌথভাবে রোববার এনএসইউর সিন্ডিকেট হলে ‘লিডারশিপ বিয়ন্ড বর্ডারস : এমপাওয়ারিং দ্য নেক্সট জেনারেশন থ্রু পাবলিক সার্ভিস’ শীর্ষক ইউএসডিএনের উদ্বোধনী শিক্ষার্থী সংলাপ আয়োজন করে। অনুষ্ঠানে বক্তা ও অংশগ্রহণকারীরা নেতৃত্ব, নাগরিক দায়বদ্ধতা, সীমান্তপেরোনো সুযোগ এবং জনসেবার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি হিসেবে মূল বক্তব্য দেন সাবেক মার্কিন কূটনীতিক ও হিন্টন স্ট্র্যাটেজিক পার্টনার্সের প্রতিষ্ঠাতা সাবিন হিন্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসডিএনের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রাদওয়ান চৌধুরী এবং সহপ্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ার শেখ গালিব রহমান। আলোচনায় অংশ নেন এনএসইউর রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ার অধ্যাপক রিজওয়ান খায়ের এবং একই বিভাগের প্রভাষক মো: মাজহার উদ্দিন ভূঁইয়া। মূল আলোচনাপর্ব সঞ্চালনা করেন এসআইপিজির পরিচালক অধ্যাপক এসকে তৌফিক এম হক। সমাপনী বক্তব্য দেন এনএসইউর উপউপাচার্য (প্রোভাইস চ্যান্সেলর) অধ্যাপক নেছার ইউ আহমেদ। বিজ্ঞপ্তি।