দেশজুড়ে চলছে ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার
ads

পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের হাতে গ্রিন টেকনোলজির ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি তুলে দেয়ার লক্ষ্যে দেশজুড়ে চলছে নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’। এর আওতায় যেকোনো ব্র্র্যান্ডের পুরনো এসি বদলে গ্রাহকেরা কিনতে পারছেন ওয়ালটনের পরিবেশবান্ধব ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির স্পিøট, ক্যাসেট ও সিলিং টাইপ এসি। এক্সচেঞ্জ সুবিধায় গ্রাহকেরা ওয়ালটনের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইনভার্টার এসি ক্রয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন।
সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব:) সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, মো: তানভীর রহমান (ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার), জোহেব আহমেদ (চিফ মার্কেটিং অফিসার), ফিরোজ আলম (হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক) প্রমুখ।     
অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরনো স্পিøট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে গ্রাহকেরা পছন্দমতো ওয়ালটনের পৌনে ১ টন থেকে ২.৫ টনের যেকোনো মডেলের ইনভার্টার স্পিøট এসি, ১.৫ টন থেকে ৫ টনের ইনভার্টার ক্যাসেট বা সিলিং টাইপ এসি কিনতে পারবেন। এক্ষেত্রে পুরনো এসি জমা দিয়ে গ্রাহক তার পছন্দকৃত ওয়ালটনের ইনভার্টার এসির মূল্য থেকে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাবেন। এক্সচেঞ্জ অফারের এই সুবিধা গ্রাহকেরা ৩ নভেম্বর ২০২৬ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত উপভোগ করতে পারবেন।  বিজ্ঞপ্তি