
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) অর্ধবার্ষিক সভায় অংশগ্রহণ করেছে। গত ১৯ থেকে ২১ নভেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত এ সভার আয়োজক ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের পরিচালক প্রফেসর ড. মো: তৌহিদুল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক ও ছাত্রকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান। সভায় বিশ্বের প্রায় ২৬টি দেশের দুই শতাধিক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ভিসি ও উচ্চশিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এতে উচ্চশিক্ষার সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলা এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









