
দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত গণপিটুনি, সাংবাদিকদের ওপর হামলা, নারী ও শিশুদের প্রতি যৌন সহিংসতা এবং আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইঐজঋ চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান এবং মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।
তারা মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার এবং নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে শারীরিকভাবে নির্যাতন, অপমান, আটক কিংবা গণপিটুনির শিকার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধের অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। বিচারবহির্ভূত শাস্তি ও জনতার হাতে আইন তুলে নেয়ার প্রবণতা আইনের শাসন এবং ন্যায়বিচারের মৌলিক নীতিকে বাধাগ্রস্ত করে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করে, শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি বা প্রতিহিংসার ক্ষেত্র হতে দেয়া যাবে না। অভিযোগের সত্যতা যাচাই করে স্বচ্ছ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









