শ্রমিক নেতা গোলাম রব্বানীর মায়ের ইন্তেকাল
ads

বগুড়া অফিস
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা জামায়াতের সাবেক আমির গোলাম রব্বানী ও মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মাহফুজুল হকের মাতা মোছা: মাজেদা বিবি (৯৩) শনিবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকাল সাড়ে ৮টায় মরহুমার প্রথম নামাজে জানাজা বগুড়া মহানগরীর উল্কা মাঠে অনুষ্ঠিত হয়। এরপর লাশ নিয়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মরহুমার আপন নিবাসে। সেখানে জানাজা শেষে পারিবারিক গোরস্থান তাকে দাফন করা হয়। এ দিকে, গোলাম রব্বানীর মায়ের ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর আমির অধ্যাপক আ স ম আব্দুল মালেক ও সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন, বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার ও জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বগুড়া মহানগর ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম ও সেক্রেটারি সজিবুল ইসলাম।
এ ছাড়াও মরহুমার ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী সেক্রেটারি মাস্টার আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি প্রভাষক হেদাইতুল ইসলাম সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ বগুড়া মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াহাব, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ও সেক্রেটারি ড. মাওলানা আবু সালেহ মামুন, বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরিন বগুড়া মহানগরীর সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সেক্রেটারি মাওলানা আব্দুল কাদের বাস্তববাদী প্রমুখ।