পুতিনকে ‘বন্ধু’ ডাকায় ট্রাম্পের ওপর জেলেনস্কির ক্ষোভ
ads

 বিবিসি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করার পর ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, পুতিন তো একজন ‘খুনি’।  চীনের শেনঝেনে গত বৃহস্পতিবার অ্যাপেক সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে পুতিন ও ট্রাম্পের।
সেখানেই পুতিনকে নিজের ‘বন্ধু’ বলে সম্বোধন করেন ট্রাম্প এবং বলেন, ‘দুই নেতার মধ্যে অনেক বছর ধরে দারুণ সম্পর্ক’। জেলেনস্কি সিএনএনকে এক সাক্ষাৎকারে বলেন, “পুতিনকে কী বলে সম্বোধন করবেন, তা মার্কিন প্রেসিডেন্টের নিজের ব্যাপার। তবে তিনি (পুতিন) আমাদের একজন শত্রু...আমাদের কাছে তিনি হত্যাকারী।”
এ দিকে শুক্রবারও ইউক্রেনের রাজধানী কিইভের বিভিন্ন রেলস্টেশন ও সেতু লক্ষ্য করে রাশিয়ার চালানো হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। ইউক্রেনের হামলায় ক্রাইমিয়া সেতুর বড় ধরনের ক্ষতি হওয়ার কয়েকদিন পর এ হামলা হল।এক দিনেই ইউক্রেনজুড়ে ১১০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, যার মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। এ ছাড়া ৪০০টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়।
রাশিয়ার এই হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় হামলা বলে অভিহিত করে জেলেনস্কি বলেন, “এ হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।” ইউক্রেনে এসব হামলার কয়েক ঘণ্টার মাথায় হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পুতিন ‘যুদ্ধের অবসান ঘটাতে চান’।