
মস্কো টাইমস
রাশিয়ার সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ইউক্রেনীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেছেন, ইতিহাসের ‘সঠিক পক্ষে’ অবস্থান নিয়ে অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে দুই দেশের মানুষের একযোগে কাজ করা উচিত। অবশ্য এই ঐক্য বলতে দুই দেশকে মিলিয়ে একটি একক রাষ্ট্র গঠন বোঝানো হচ্ছে না বলেও পরিষ্কার করেছেন তিনি। শুক্রবার রুশ অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তৈরি একটি প্রামাণ্যচিত্রে পুতিন এ আহ্বান জানান। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের খবরে এ তথ্য উঠে এসেছে।
প্রামাণ্যচিত্রের সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে যত হৃদয়বিদারক ঘটনাই ঘটুক না কেন, ইউক্রেনীয়দের রাশিয়ার পাশে এসে দাঁড়ানো উচিত। তার ভাষায়, ‘আমি বলতে চাই, আমাদের পক্ষে চলে আসুন। কারণ এটি আমাদের সবার পক্ষ। এটি ইতিহাসের সঠিক পক্ষ।’ তবে দুই দেশকে একীভূত করে ‘একটি রাষ্ট্র’ বানানোর কথা বলছেন না বলে জোর দিয়ে উল্লেখ করেন পুতিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









