
মিডল ইস্ট মনিটর
দক্ষিণ লেবাননের চারটি জেলায় গত শুক্রবার হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী, যার ফলে অগ্নিকাণ্ড ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পাশাপাশি বেশ কয়েকটি এলাকার আকাশে ইসরাইলি ড্রোন টহল অব্যাহত ছিল। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) খবরে বলা হয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান নাবাতিয়েহ জেলার কফর তেবনিতে দু’টি পৃথক বিমান হামলা চালায়। একই সময়ে মানসুরি এবং মাজদাল জুনে কামানের গোলা বর্ষণ করা হয়।
নাবাতিয়েহ অঞ্চলে জাওতার আল-শারকিয়া ও মায়ফাদুনের মধ্যবর্তী এলাকা এবং নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠে আলি আল-তাহের উচ্চভূমির আশপাশের এলাকায়ও গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এনএনএ জানিয়েছে, জাওতার আল-শারকিয়ার পূর্ব প্রান্তে অবস্থিত স্কাউট সিটির ভেতরেও আগুন ধরিয়ে দেয় ইসরাইলি সেনারা, যেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সংস্থাটির তথ্যমতে, বানি হায়ানেও গোলাবর্ষণ করেছে ইসরাইলি গোলন্দাজ বাহিনী। এ ছাড়া নাবাতিয়েহর ওয়াদি বারাশিতের দিকে মেশিনগান থেকে গুলি ছোড়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









