
ক্রীড়া প্রতিবেদক
লোকেশ রাহুলের সেঞ্চুরি ও শুভমান গিলের মাত্র ২ রানের আক্ষেপের দিনে ওয়েলিংটন টেস্টে চালকের আসনে ভারত। প্রথম পাঁচ ব্যাটারের প্রত্যেকের ফিফটির সৌজন্যে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে ১১৮ রানে এগিয়ে সফরকারীরা, হাতে আছে আরো ৬ উইকেট। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬ রান।
১৩৬ রান করে আউট হন ওপেনার রাহুল। দিনের একদম শেষ ওভারে আউট হওয়ার আগে গিল থেমেছেন ৯৮ রানে। আগের দিন ৮৫ রান করা যশস্বী জয়সওয়ালের পর এ দিন ৮০ রানের ইনিংস খেলেন দেবদূত পাড়িক্কাল। ৫৫ রানে অপরাজিত আছেন রিশভ পান্ত। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো দলের শীর্ষ চার ব্যাটারের প্রত্যেকে অন্তত ৮০ রান করলেন। জয়সওয়াল, রাহুল, পাড়িক্কাল ও গিল- চারজনেরই এটি ছিল নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট ইনিংস। এ ছাড়া বিদেশের মাটিতে টেস্টে ভারতের প্রথম পাঁচ ব্যাটারের প্রত্যেকের ফিফটি করার প্রথম নজিরও এটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









