
ক্রীড়া প্রতিবেদক
ঢাকার এবিজি স্পোর্টস সিটির আনভির ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল দৃষ্টিহীনদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল। কিন্তু বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত লিগ পর্বে ভালো নেট রান রেট থাকায় পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ভারত। প্রতিবাদে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বর্জন করেছে তারা। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ দুই পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে তৃতীয় স্থানে থেকে। শ্রীলঙ্কা কোনো ম্যাচ জিততে পারেনি।
চার দলের লিগ পর্বে তিনটি ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে ছিল পাকিস্তান। দু’টি জয় ও একটি হারে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয় ভারত। লিগ পর্বে রোমাঞ্চকর এক ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল তারা। ফাইনাল না হওয়ায় দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত ছিল বলে দাবি ভারতের। বিবৃতিতে সিএবিআই জানায়, ‘আমরা এখন থেকে দৃষ্টিহীনদের বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে না খেলার বিষয়টি বিবেচনা করছি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









