
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মধ্যবর্তী খড়িবাড়ি হাটে অভিযান চালিয়ে পাঁচ হাজারের বেশি বস্তা সরকারি সার জব্দ করেছে প্রশাসন। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশিদা খাতুনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন গুদাম থেকে এসব সার উদ্ধার করা হয়। এর আগে আগ্রা হাটের একটি গুদাম থেকে ২১৪ বস্তা সার জব্দ করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, খড়িবাড়ি হাটের মেসার্স সীমা এন্টারপ্রাইজের দু’টি গুদাম থেকে এক হাজার ২০০ বস্তা, মেসার্স বুলবুল ট্রেডার্সের দু’টি গুদাম থেকে এক হাজার ২০০ বস্তা ও মেসার্স শহিদুল ট্রেডার্সের তিনটি গুদাম থেকে দুই হাজার ৫০০ বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করা হয়েছে। উদ্ধার করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি ও বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









