জন্মদিনে প্রধানমন্ত্রীকে গাকৃবির জাতীয় ও আন্তর্জাতিক অর্জন উৎসর্গ করলেন ভিসি
ads

গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত সাফল্য তাকে উৎসর্গ করেছেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ^বিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি কিউএস ও টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে গাকৃবির উল্লেখযোগ্য অবস্থান অর্জনের স্বীকৃতিও প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেন তিনি।
শুক্রবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের ভাওরাইদে আলহাজ আব্দুল মালেক মেম্বার হিফজ মাদরাসা ও এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন ভিসি।
অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো: আবদুল্লাহ মৃধা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, মাদরাসার শিক্ষক এবং ৪৬ জন এতিম শিশু উপস্থিত ছিলেন।