
দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (এরমধঢ ণ৩২)। আধুনিক ডিজাইন, উন্নত ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লেসহ বিভিন্ন ফিচারযুক্ত ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা।
স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। পেছনে তিনটি ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ৬ দশমিক ৬৭ ইঞ্চির ডিসপ্লের এই স্মার্ট ফোনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ভিডিও দেখা ও বিভিন্ন অ্যাপ ব্যবহারে পাওয়া যাবে সাবলীল অভিজ্ঞতা।
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ অক্টা-কোর প্রসেসর। যা দৈনন্দিন যোগাযোগ, বিনোদন ও একসাথে একাধিক কাজ করতে পারে। সেই সাথে দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে রয়েছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি। পাশাপাশি রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ও ইউএসবি টাইপ-সি পোর্ট। আর ধুলাবালি ও পানি থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ রেটিং, নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা। এ ছাড়া আছে ফোরজি নেটওয়ার্ক, ব্লুটুথ ৫.০ এবং আলাদা মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা।
স্মার্টফোনটি স্লিক ব্ল্যাক, স্যাফায়ার ব্লু ও অটাম অরেঞ্জ- এই তিনটি রঙে পাওয়া যাবে। এতে ৪ জিবি রথ্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের নতুন এ মডেলের মাধ্যমে ক্যামেরা, ডিসপ্লে, পারফরম্যান্স ও ব্যবহারিক সুবিধার সমন্বয়ে স্মার্টফোনের বাজারে নতুন বিকল্প নিয়ে এসেছে জিডিএল। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









