
প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চতুর্থবারের মতো ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ আয়োজন করা হয়েছে। শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।
এবারের টুর্নামেন্টে দেশের চারটি অঞ্চলে ঢাকার ৩২টি, চট্টগ্রামের ১০টি এবং রাজশাহী ও খুলনার চারটি করে মোট ৫০টি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল আটটি গ্রুপে ভাগ হয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশগ্রহণ করবে। চট্টগ্রাম প্রতিটি গ্রুপে পাঁচটি, রাজশাহী ও খুলনায় প্রতিটি গ্রুপে চারটি এবং ঢাকায় প্রতিটি গ্রুপে আটটি দল অংশ নেবে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুসারে পূর্বনির্ধারিত ফিকশ্চার অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব ম্যাচ নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
এবারের টুর্নামেন্টের অনলাইন নিবন্ধন কার্যক্রম চলেছে ১৪ থেকে ১৮ নভেম্বর। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ঢাকায় ৫৫টি, চট্টগ্রামে ১৫টি, খুলনায় ১৩টি, রাজশাহীতে চারটি দলসহ মোট ৭৭টি আবেদন জমা পড়েছিল। আয়োজনটির সহযোগিতায় থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও প্রচার সহযোগী এটিএন বাংলা। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









