
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের উদ্যোগে ও কেডিএস গ্রুপের সহযোগিতায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইংলিশ লিটারেরি ফেস্ট- ৩.০ সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আরমান হোসেন সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধŸতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, এলামনাই, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের আরেফিন নগর ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী এ উৎসবে ছিল সঙ্গীত, নৃত্য, নাটিকা, আবৃত্তি, ডিজনি শো, ইংরেজি সাহিত্যের বিভিন্ন ধ্রুপদী উপস্থাপনাসহ নানা মনোজ্ঞ পরিবেশনা। ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।
ফেস্ট আয়োজন সম্পর্কে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আরমান হোসেন বলেন, ‘এই ধরনের উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব এবং আত্মবিশ্বাসের প্রতিফলন। শিক্ষার্থী ও সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকের এ সফল আয়োজন সম্ভব হয়েছে। এ জন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ সময় তিনি কেডিএস গ্রুপের পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









