
একটি সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ‘নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু’ প্রতিপাদ্য নিয়ে ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ আয়োজন করে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী কনফারেন্স হলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রাইম ব্যাংক বিশ্বাস করে, একটি শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি কেবল ব্যাংকের সম্পদ বা ভ্যালু সুরক্ষাই করে না, বরং নতুন ভ্যালু সৃষ্টিও করে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট-১১ (বিএসডি-১১)-এর পরিচালক মো: ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পরিচালক মোসা: তানিয়া রোকসানাসহ বিভাগটির আরো চারজন কর্মকর্তা অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা, ঊর্ধ্বতন নির্বাহীরা ও বিভিন্ন বিভাগের প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা। সম্মেলনের উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে আগাম ঝুঁকি চিহ্নিতকরণ এবং তা যথাযথভাবে মোকাবেলা করার সক্ষমতাই একটি ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করে। এ সময় তিনি একটি শক্তিশালী ঝুঁকি সংস্কৃতি, সুশাসন প্রতিষ্ঠা এবং নিয়ন্ত্রক সংস্থার নীতিমালার সাথে পূর্ণ পরিপালনের বিষয়ে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









