
এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মঈনুল কবীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ এর অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও এসবিএসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকিব্যবস্থাপনা কমিটির সদস্য মেজর (অব:) আবু ফাতেহ মো: বশিরুর রহমান। সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ এর যুগ্মপরিচালক মো: আরিফুর রহমান এবং সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের (এসপিসিডি) যুগ্মপরিচালক সাগুফতা ইকবাল। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী। সম্মেলনে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা সশরীর ও অনলাইন প্লাটফরমে অংশ নেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









