
মো: নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা, যিনি ইলেক্ট্রো মার্ট লিমিটেড (বাংলাদেশে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের প্রসারে একটি স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান) এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী কারখানা) প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে ইলেক্ট্রো মার্ট লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন সদস্য।
মো: নুরুল আফছার একজন এমবিএ ডিগ্রিধারী। ৩৩ বছরের দীর্ঘ ব্যবসায়িক যাত্রায় তিনি নিজ উদ্যোগ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হন। তিনি নেপালে জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অ্যাওয়ার্ড’, শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্সের ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স)-২০২৫’, ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার ২০২৬’, কম্বোডিয়ায় ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ এবং যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘৪র্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ ও ‘করপোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন। তিনি ঢাকা ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, পূর্বাচল ক্লাব লিমিটেড এবং বারিধারা কসমোপলিটন ক্লাবসহ বেশ কয়েকটি অভিজাত ও স্বনামধন্য ক্লাবের সদস্য এবং বিভিন্ন আর্থ-সামাজিক সংস্থার সাথে যুক্ত আছেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









