
নিজস্ব প্রতিবেদক
কবি ও গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন আজ। এ উপলক্ষে রাজধানীতে আলোচনা, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা ৬টায় রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। জাতীয় কবিতা পরিষদ, পারফর্মিং আর্ট সেন্টার, অন্যধারা, কণ্ঠস্বর প্রকাশনী, প্রতিবিম্ব প্রকাশ, মহাকাল ও শব্দকুটির সাহিত্য অঙ্গন যৌথভাবে এ আয়োজন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বারডেম কার্ডিয়াকের সাবেক নির্বাহী প্রধান অধ্যাপক ডা. এম এ রশীদ। প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট লেখক ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা কবি মতিন বৈরাগী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী, প্রকৌশলী মো: খালেকুজ্জামান, বিপণন ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানএ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- কবি মনজুরুল রহমান, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ, অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ওয়াহিদা বানু, কবি আমিনুল ইসলাম, জাসাসের সহসভাপতি প্রকৌশলী জাকির হোসেন, কবি সৈয়দ শাহনূর ও কবি আসাদ কাজল।অনুষ্ঠানের আবৃত্তি ও সঙ্গীতপর্বে দেশের খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও সঙ্গীতশিল্পীরা অংশ নেবেন। সংস্কৃতি বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিনের এ আয়োজনে গণমাধ্যমকর্মী, সাহিত্য-সংস্কৃতির অনুরাগী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









