
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় বিনিয়োগবান্ধব পরিবেশ, দুর্নীতি, অনিয়ম, ব্যবসায়ের খরচ নিয়ন্ত্রণসহ সর্বক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে। দেশে একটা টেকসই শাসনব্যবস্থা তৈরি করা না গেলে কোনো সম্ভাবনাই কাজে লাগবে না। এর জন্য প্রয়োজন চৌকস প্রশাসনিক শাসনব্যবস্থা। বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা ও কন্সপিরেসি থিউরি চলতেই থাকবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আত্মবিশ^াস থাকলে কোনো ষড়যন্ত্র তত্ত্বই খুব বেশি হালে পানি পায় না। আমাদের চ্যালেঞ্জ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। বারবার রাজনৈতিক অস্থিরতা ও শাসনব্যবস্থার ভাঙ্গা গড়ার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। এলডিসির চ্যালেঞ্জ মোকাবেলায় সারা বিশে^র সাথে আমাদের উৎপাদনশীলতাকে আরো সময়োপযোগী করতে হবে। পোশাক খাতের শ্রমিকদের মজুুরিবৃদ্ধি রাতারাতি পরিবর্তন করা যাবে না। এতে মালিক ও শ্রমিক দুই পক্ষকে এক টেবিলে বসে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। গতকাল এফডিসিতে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের সময় আরো তিন বছর বাড়ায় শুল্কমুক্ত সুবিধা হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে স্বস্তি পেয়েছে বাংলাদেশ। এই বর্ধিত সময় আত্মতুষ্টিতে না থেকে নিজেদের দুর্বলতা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করতে হবে। এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত দেশের তৈরি পোশাকখাত। তৈরি পোশাকখাতের চলমান অস্থিরতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ইমেজ ক্ষুণœ হবে, বিদেশী ক্রেতাদের আস্থা হারাবে। ফলে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় পোশাক খাত ঝুঁকিতে পড়বে। পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে দেশের রফতানি আয়, কর্মসংস্থান ও বিনিয়োগে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ আছে, কিন্তু সঠিক প্রস্তুতি নিলে সেই চ্যালেঞ্জই সম্ভাবনায় পরিণত হবে।
ছায়া সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জাকির হোসাইন, মাইদুর রহমান রুবেল, সাংবাদিক মো: আতিকুর রহমান ও তারিকুল ইসলাম মাসুম। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









