
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণের কারিগর। তাদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়ায় সফলতা অর্জন করতে হলে সাধনা, অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টার বিকল্প নেই। প্রত্যেক শিশুর মধ্যেই রয়েছে সম্ভাবনা। সেই সম্ভাবনাকে যথাযথভাবে মূল্যায়ন ও বিকশিত করা গেলে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে।
তিনি গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে শাহওয়ালী উল্লাহ আইডিয়াল মাদরাসা অ্যান্ড গ্রামার স্কুলের সফলতার দুই যুগপূর্তি উপলক্ষে আয়োজিত সিরাত ও মিলাদুন্নবী (সা:) মাহফিল এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









