বগুড়ায় ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলা
ads

 বগুড়া অফিস
বগুড়ার শেরপুরে দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে অপহৃত ছাত্রীর মা বাদি হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলায় শেরপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুর রহমানকে (২৭) প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া তার সহযোগী হিসেবে তার বাবা আবু বকর সিদ্দিকসহ অজ্ঞাতনামা আরো তিন-চারজনকে অভিযুক্ত করা হয়েছে। তবে শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শেরপুর থানার ওসি তদন্ত জয়নুল আবেদীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং মামলায় অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।