
মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) দেশব্যাপী পরিচালিত তিন দিনের এক সমন্বিত অভিযানে ৫১৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। বুধবার থেকে শুরু হওয়া এই অভিযানে দেশের ৩৪টি কারখানায় মোট এক হাজার ৭০২ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার, নেপাল ও চীনের নাগরিক রয়েছেন।
মালয়েশিয়ার মেরু এলাকায় অভিযান চলাকালে অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি গণমাধ্যমকে জানিয়েছেন, অবৈধভাবে থাকা অভিবাসীদের ধরতে সর্বাত্মক যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে, প্রতিদিন ও প্রতিটি ঘণ্টায় দেশের কোথাও না কোথাও ইমিগ্রেশন পুলিশ অভিযান চালাচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









