
নয়া দিগন্ত ডেস্ক
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন খাতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের ল্েয আগামী ২২ থেকে ২৮ নভেম্বর ৭ দিনের সফরে যাচ্ছেন বাংলাদেশের ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দল। তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) উদ্যোগে এবং তুরস্ক সরকারের সহযোগিতায় এ সফরের আয়োজন করা হয়েছে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী। এতে শিা, স্বাস্থ্য, বাণিজ্য, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, জনপ্রশাসন এবং অর্থনৈতিক উন্নয়নসংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা থাকবেন। সফরকালে রাজধানী আঙ্কারায় তুরস্কের শিা, স্বাস্থ্য, বাণিজ্য, শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন বাংলাদেশী কর্মকর্তারা। এ ছাড়া দেশটির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা কাউন্সিল (টিউবিটাক), উচ্চশিা কাউন্সিল, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপ, প্রতিরা শিল্প বিভাগ, বিদেশে বসবাসরত তুর্কি নাগরিক ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীবিষয়ক প্রেসিডেন্সি এবং ধর্মবিষয়ক কর্তৃপরে সাথে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে।
প্রতিনিধি দলটি তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) প্রেসিডেন্ট আবদুল্লাহ এরেনের সাথেও বৈঠক করবে। এতে বাংলাদেশ ও তুরস্কের চলমান উন্নয়ন সহযোগিতা, অভিন্ন উন্নয়ন অগ্রাধিকার এবং নতুন যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
সফরে শিা, বৈজ্ঞানিক গবেষণা, স্বাস্থ্যসেবা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিণ, প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। আঙ্কারার কর্মসূচি শেষে প্রতিনিধি দলটি ইস্তাম্বুল সফর করবে; সেখানে সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরো সুদৃঢ় করার সুযোগ তৈরি হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








