প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠক জাতিকে ঐক্যের বার্তা দিয়েছে : জুবেইদা কাদের চৌধুরী

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সাম্প্রতিক বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে এবং জাতিকে ঐক্যবদ্ধভাবে জাতীয় সঙ্কট মোকাবেলার আহ্বান জানিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অধ্য জুবেইদা কাদের চৌধুরী। 
তিনি বলেন, দেশের বর্তমান অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় সঙ্কট ও জননিরাপত্তার প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ ও সমন্বয় থাকা প্রয়োজন। সহিংসতা, নৈরাজ্য ও অগ্নিসংযোগ প্রতিরোধে সরকারকে কার্যকর পদপে নিতে হবে। আইনশৃঙ্খলা রাকারী বাহিনী ও প্রশাসনকে কঠোর, নিরপে ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধী যে দলের বা মতেরই হোক, তাকে আইনের আওতায় এনে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। 
গতকাল রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি আলহাজ এম এ সালামের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলে বাংলাদেশ মুসলিম লীগ ও এম এ সালাম স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এম.এ সালাম স্মৃতি কমিটির সভাপতি ও বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী। সভায় আরো বক্তব্য রাখেন দলের মুখপাত্র জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সাংগঠনিক সম্পাদক এসআই ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব, সহ-সভাপতি অ্যাডভোকেট মো: জসিম উদ্দিন, শেখ আব্দুল কাইয়ুম, মহিলা মুসলিম লীগ সভাপতি ডাক্তার হাজেরা বেগম, অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, খন্দকার জিয়াউদ্দিন এবং ঢাকা মহানগর নেতা মো: হামিম নাজমী।  বিজ্ঞপ্তি।