
বায়ুদূষণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। গতকাল ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ২১৪ রেকর্ড করা হয়েছে, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের। সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেণ সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে। একই সময়ে ২১৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। ১৯৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। তালিকায় ২৫৫ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
আইকিউএয়ারের তালিকায় শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর মধ্যে রয়েছে কঙ্গোর কিনশাসা ও ভারতের দিল্লি। উভয় শহরের স্কোর ১৭৮। ভারতের কলকাতা ১৭৫, বাহরাইনের মানামা ১৬৮, পাকিস্তানের করাচি ও ভারতের মুম্বাই ১৫৮ স্কোর নিয়ে তালিকায় রয়েছে। অর্থাৎ বায়ুদূষণের দিক থেকে দণি এশিয়ার একাধিক শহর এখনো বিশ্বের সবচেয়ে দূষিত নগরগুলোর তালিকায় অবস্থান করছে।
আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায় হিসেবে গণ্য করা হয়। সে হিসাবে ঢাকার ২১৪ স্কোরের বাতাসে সুস্থ মানুষেরও স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের অতিুদ্র কণা (পিএম২.৫) ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহেও মিশতে পারে। দীর্ঘমেয়াদি দূষণের সংস্পর্শে শ্বাসতন্ত্রের সংক্রমণ, হৃদরোগ, স্ট্রোক ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী এবং হৃদরোগ ও শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিরা এ েেত্র বেশি ঝুঁকিতে থাকেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








