
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান ও প্রফেসর মো: গোলাম কাদেরের অবসর উপল্েয বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে কুয়েট শিক সমিতি। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক সমিতির সভাপতি ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো: ফারুক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, ‘একজন শিকের প্রকৃত সার্থকতা তার শিার্থীদের মধ্যে জ্ঞান, মূল্যবোধ ও আদর্শ ছড়িয়ে দেয়ার মধ্যেই নিহিত। প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান ও প্রফেসর মো: গোলাম কাদের তাদের দীর্ঘ কর্মজীবনে শিা, গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের অভিজ্ঞতা, নিষ্ঠা ও কর্মময় জীবন আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের সম্পর্ক ও অবদান সবসময় অটুট থাকবে। আমি তাদের অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করছি।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম এম এ হাসেম, গণিত বিভাগের প্রফেসর ড. এম এম তওহিদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো: সাহিদুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো: আব্দুর রফিক এবং শিক সমিতির সাধারণ সম্পাদক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








