চীনা ভাষা শিায় নতুন সুযোগ, বৈশ্বিক কর্মবাজাওে দতা বাড়ানোর উদ্যোগ

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টার ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দু’টি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। এ উপলে ‘গ্লোবাল কমিউনিকেশনে চীনা ভাষা : গুরুত্ব ও সম্ভাবনা’Ñ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৌশল ও প্রযুক্তি শিার্থীদের কারিগরি দতার পাশাপাশি ভাষাগত ও আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের সমতা অর্জন প্রয়োজন।
ডুয়েটের গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টারে পর্যায়ক্রমে চীনা, জাপানি, ফরাসি, জার্মান ও আরবিসহ বিভিন্ন বিদেশী ভাষা শেখার সুযোগ তৈরি করা হবে। অন্য দিকে, আন্তর্জাতিক সম্পর্ক দফতর বিদেশী বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা, শিক-শিার্থী বিনিময়, যৌথ গবেষণা, বৃত্তি এবং ফেলোশিপ কার্যক্রম সমন্বয় করবে। এ উদ্যোগের মাধ্যমে শিার্থীদের আন্তর্জাতিক উচ্চশিা ও বৈশ্বিক কর্মসংস্থানের জন্য প্রস্তুত করার ল্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপ।