
চীনের শেনঝেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বৈঠকের প্রাক্কালে রাতভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। গতকাল বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার সাাতের আগে এসব আক্রমণ ঘটে। যুদ্ধ বন্ধের কূটনৈতিক আলোচনার মধ্যেও ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ সেতু এবং ইউক্রেনের জ্বালানি ও বন্দর অবকাঠামো এই হামলার ল্যবস্তুতে পরিণত হয়।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগকারী গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ৩৭০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই সেতুটিতে চলতি সপ্তাহে ইউক্রেনের দফায় দফায় হামলায় ব্যাপক য়তি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব আক্রমণকে ইউক্রেনীয় অবকাঠামোয় রুশ হামলার জবাবে ‘নজিরবিহীন অভিযান’ হিসেবে অভিহিত করেছেন। অন্য দিকে রাশিয়া জানিয়েছে যে, তারা রাতে ইউক্রেনের জ্বালানি স্থাপনা, বন্দর অবকাঠামো ও জাহাজ ল্য করে ড্রোন হামলা চালিয়েছে। রুশ প্রতিরা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, ওডেসায় দু’টি বিদ্যুৎ উপকেন্দ্র, চোরনোমোরস্কে একটি জ্বালানি সংরণাগার এবং ওডেসা বন্দরে পণ্যবাহী একটি মালবাহী জাহাজে আঘাত হানা হয়েছে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলা চালানোর দাবি করেছে মস্কো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








