ট্রাম্পের সাথে করা গ্রিনল্যান্ড চুক্তি ডেনমার্কের পার্লামেন্টে অনুমোদন

আর্কটিক অঞ্চলের দ্বীপ গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে স্বারিত নিরাপত্তাচুক্তিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে ডেনমার্কের পার্লামেন্ট। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ১০৯ জন আইনপ্রণেতা চুক্তির পে সমর্থন দেন এবং কেউই এর বিরোধিতা করেননি বলে পার্লামেন্টারি ফলাফলে জানানো হয়েছে। এর আগে চলতি মাসেই গ্রিনল্যান্ডের পার্লামেন্টও চুক্তিটি অনুমোদন করে। খনিজসম্পদে সমৃদ্ধ ও ৫৭ হাজার জনসংখ্যার ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বারবার হুমকির পর সৃষ্ট উত্তেজনা প্রশমনে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড চুক্তিটিতে স্বার করেছিল। চলতি বছরের জানুয়ারিতে দ্বীপটি অধিগ্রহণের েেত্র সামরিক বা অর্থনৈতিক শক্তি প্রয়োগের সম্ভাবনা নাকচ করতে ট্রাম্প অস্বীকৃতি জানালে ন্যাটোর ভেতরে কূটনৈতিক সঙ্কট দেখা দেয়। এর পরিপ্রেেিত ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কয়েক মাসের নিবিড় আলোচনায় বসতে বাধ্য হয়।
নতুন এই চুক্তিতে ডেনমার্কের সার্বভৌমত্ব এবং গ্রিনল্যান্ডবাসীর আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক বাহিনীর ভূমিকা আরো সম্প্রসারিত করা হয়েছে। এর আওতায় দ্বীপটিতে ‘গোল্ডেন ডোম’ পেণাস্ত্র প্রতিরাব্যবস্থা স্থাপনের অনুমতিও দেয়া হয়েছে। নির্বাহী এই চুক্তিটি কার্যকর করতে মার্কিন সিনেটের কোনো অনুমোদনের প্রয়োজন নেই। কোপেনহেগেনে গতকালের এই ভোটাভুটির পর ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কূটনৈতিক নোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়টি অবহিত করলেই চুক্তিটি কার্যকর হয়ে যাবে। তবে চুক্তিটির ভবিষ্যৎ প্রভাব নিয়ে ভিন্নমতও রয়েছে।
 এ প্রসঙ্গে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মিকেল ভেদবি রাসমুসেন বলেন, এমন অনেক ইঙ্গিত রয়েছে যে, এটি কোনো শেষ নয়; বরং এক নতুন শুরু। তার মতে, এই চুক্তি হাতে পাওয়ার ফলে যুক্তরাষ্ট্র এখন নিরাপত্তা নীতিতে প্রভাব ফেলে এমন সিদ্ধান্তের েেত্র এবং কৌশলগত সম্পদ উত্তোলনের একটি অংশের ওপর আরো বেশি প্রভাব বিস্তারের দাবি জানাতে পারবে।