
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থীদের পেছনে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করাকে ‘বেশ বোকামি’ বলে অভিহিত করেছেন ইলন মাস্ক। নির্বাচনে দলটির বড় পরাজয়ের পর গত বুধবার তিনি এ মন্তব্য করেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের বার্ষিক ডিলবুক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাস্ক স্পষ্ট জানিয়ে দেন, তিনি ট্রাম্পের ‘মাগা’ (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) আন্দোলনের অংশ নন। সম্মেলনে তিনি বলেন, ‘আমি মাগা নই। মাগা বলতে কী বোঝায়, তা আমি নিশ্চিত নই। যদি এর অর্থ রিপাবলিকান পার্টির কিছু নীতির প্রতি অন্ধ আনুগত্য হয়, তবে আমি সেটি করি না।’
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাস্ক মধ্যবর্তী নির্বাচনে এককভাবে সর্বোচ্চ অর্থ অনুদান দিয়েছেন। রিপাবলিকান প্রার্থীদের প্রচারে তিনি মোট ৪৪ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করেছেন। বিশেষ করে টেক্সাস অঙ্গরাজ্যে, যেখানে তার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়Ñ সেখানে দলীয় প্রার্থীদের পে বড় অঙ্কের অর্থ ঢেলেছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেও ট্রাম্পের জন্য বিপুল অর্থ খরচ করেছিলেন এই শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা। মাস্কের ভাষ্য অনুযায়ী, রিপাবলিকানদের নির্বাচনী প্রচারে যে পরিমাণ অর্থ তিনি ব্যয় করেছেন, তার বিপরীতে আশানুরূপ কোনো ফল দেখা যাচ্ছে না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








