
চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করা এবং স্থানীয় শিল্পীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে আগামী ১৯ ডিসেম্বর এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ। উৎসবটি সফল করার লক্ষ্যে শনিবার রাতে নগরীর চেরাগী পাহাড়স্থ লুসাই ভবনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কবি এম এ হাশেম আকাশ, সুরকার দীলিপ ভারতী, নাট্যকার রতন চক্রবর্ত্তীসহ বিভিন্ন সংগঠনের শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা। সভায় বক্তারা বলেন, সুস্থ ও সৃজনশীল সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









