ডিআরইউ ক্রিকেটে ৪৮ দল

ক্রীড়া প্রতিবেদক
ঢাকা রিপোর্টাস ইউনিটির ( ডিআরইউ) আয়োজনে ল্যাব এইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট আগামীকাল শুরু হচ্ছে। পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই আসরে অংশ নিচ্ছে ৪৮টি দল। এর মধ্যে দৈনিক পত্রিকা ২৩টি, ১৭টি টিভি চ্যানেল ও ৮টি অনলাইন। গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ল্যাব এইড ক্যান্সার হাসপাতালের চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ, ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনসহ ঢাকা রিপোর্টাস ইউনিটির অন্য কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিম্যাচেই থাকবে ম্যাচ সেরার পুরস্কার, থাকছে ম্যাচ ফি ও জার্সি। আসরের চ্যাম্পিয়ন দল ৩০ হাজার টাকা ও রানার্সআপ দল ২০ হাজার টাকা পাবে।

Advertisement