আইআইইউসি’র ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধন আজ

     
আজ রোববার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ আইআইইউসি’র গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান। কনফারেন্সের ইন্টারন্যাশনাল পার্টনার হলো ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়া (ইউসিম) এবং টেকনিকাল স্পন্সর আই ট্রিপল ই বাংলাদেশ সেকশন। 
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইআইইউসি’র ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- নেপালের কাঠমান্ডু ইউনিভার্সিটির প্রফেসর ড. সুদান ঝা ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডেপুটি ডিন প্রফেসর ড. আজনি হাসলিজান বিনতি আব হালিম, আই ট্রিপল ই বাংলাদেশ সেকশনের সভাপতি প্রফেসর ড. এম ইমামুল হাসান ভূঁইয়া, আইসিআইএসইটি ২০২৬ এর টেকনিকাল চেয়ার প্রফেসর ড. মো: সাইদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখবেন- আইআইইউসি’র প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মো: রাজু আহমেদ, কনফারেন্সের টেকনিকাল সেক্রেটারি প্রফেসর ড. সিকদার সানবিম ইসলাম। স্বাগত বক্তব্য রাখবেন এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের অর্গানাইজিং চেয়ার প্রফেসর মোহাম্মদ শামসুল আলম। 
‘ইনোভেশন্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক তিন দিনব্যাপী এই কনফারেন্স বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ৫ম এবং আইআইইউসি’র আয়োজনে ২০তম ইন্টারন্যাশনাল কনফারেন্স। উল্লেখ্য ২০টি দেশের ৯৪টি বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত, শিক্ষবিদ ও গবেষকদের নিয়ে তিন দিনব্যাপী এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে দেশের ২৫টি সরকারি, ৩৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ৩৫টি বিদেশী প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের গবেষক-প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বিজ্ঞপ্তি।

Advertisement