বন্যায় চরম ভোগান্তিতে গাজার শরণার্থী শিবিরগুলো

আলজাজিরা
ইসরাইলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত ফিলিস্তিনের গাজা উপত্যকার পুরো শরণার্থী শিবিরগুলো বন্যার কারণে চরম সঙ্কটে পড়েছে বলে সতর্ক করেছে রেড ক্রস। রেড ক্রসের মুখপাত্র আমানি আল-নাউক কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে জানান, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কয়েক লাখ মানুষ টানা চতুর্থ শীতের মৌসুমেও তাদের সন্তানদের শুকনো ও নিরাপদ রাখার লড়াই চালিয়ে যাচ্ছে।
গাজা থেকে কথা বলার সময় আল-নাউক বলেন, থ‘পরিবারগুলো গত তিন বছর ধরে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এবং জরাজীর্ণ তাঁবুতে বসবাস করছে।’ তিনি জানান, রেড ক্রস এমন দৃশ্য দেখেছে যেখানে ‘পুরো পরিবার এবং পুরো শরণার্থী শিবিরগুলো’ তাদের তাঁবু থেকে পানি নিষ্কাশন করতে এবং নিজেদের জীবন ও জিনিসপত্র রক্ষা করতে হিমশিম খাচ্ছে। তিনি আরও বলেন, গাজার পরিবারগুলোর জন্য এখন প্রয়োজন ‘এমন টেকসই আশ্রয়স্থল, যা তাদের ঝড়-তুফান থেকে নিরাপত্তা ও সুরক্ষা দিতে পারবে।’

Advertisement