ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় আনুগত্য ও শৃঙ্খলা অপরিহার্য : মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম ব্যুরো

Advertisement

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান বলেছেন, রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির নির্বাচিত হয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী। তিনি এ দায়িত্ব গ্রহণের আকাক্সক্ষা করেননি, বরং আপনাদের ভোটেই নির্বাচিত হয়ে আজকে শপথ নিচ্ছেন। শপথবদ্ধ হয়ে তিনি যেমন সংগঠনের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন, তেমনি সংগঠনের সিদ্ধান্ত ও কর্মসূচি বাস্তবায়নে আপনাদের আন্তরিকতা, নিষ্ঠার সাথে তাকে সহযোগিতা করতে হবে। ইসলামী আন্দোলনের সফলতা ও অগ্রযাত্রার জন্য নেতৃত্বের প্রতি আনুগত্য এবং সাংগঠনিক শৃঙ্খলা অপরিহার্য। চট্টগ্রাম জেলা দক্ষিণের নবনির্বাচিত আমিরের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক জাফর সাদেক ও অধ্যক্ষ আমীরুজ্জামান।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ ও ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফিফ, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, নুরুল হক, অধ্যক্ষ ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশীদ, আ ক ম ফরিদুল আলম, লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দীন, বাঁশখালী উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল, চন্দনাইশ উপজেলা আমির মাওলানা কুতুব উদ্দীন, পটিয়া উপজেলা আমির জসিম উদ্দীন, বোয়ালখালী উপজেলা আমির ডা: খোরশেদ আলম, কর্ণফুলী উপজেলা আমির মনির আবছার চৌধুরীসহ জেলা মজলিসে শূরা সদস্য এবং উপজেলা ও থানা নেতৃবৃন্দ।