
আলজাজিরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের ফলে রাশিয়ার সাথে চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য আরো মার্কিন সহায়তা আসবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার বিশ্বাস, আগামী বছর মার্কিন কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় ইউক্রেনের জন্য সহায়তা পাওয়ার সুযোগ বাড়বে।
জার্মান টেলিভিশন চ্যানেল জেডডিএফকে দেয়া এক সাক্ষাৎকারে এ আশাবাদ ব্যক্ত করেন জেলেনস্কি। সাক্ষাৎকারটি সম্প্রচারের আগে তার বক্তব্যের জার্মান ভাষার অনুবাদ প্রকাশ করে চ্যানেলটি। জেলেনস্কি বলেন, রিপাবলিকানদের প্রতিও আমি কৃতজ্ঞ। তবে ডেমোক্র্যাটরা ইউক্রেনকে সমর্থন এবং সহায়তা দেয়ার বিষয়ে খুব স্পষ্টভাবে কথা বলেন।
তিনি আরো বলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের কথাও বলছেন। তাই আশা করছি, ক্ষমতার ভারসাম্য তৈরি হবে এবং আমরা আরো বেশি সহায়তা পাবো। রাশিয়ার সাথে ইউক্রেনের সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








