
ক্রীড়া ডেস্ক
ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই প্রতিযোগিতায় রাজত্ব করার ইতিহাস দীর্ঘদিনের। কঠিন প্রতিপক্ষ, চাপের মুহূর্ত কিংবা নকআউটের কঠিন সমীকরণ- বারবার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এবারো সেই ঐতিহ্য ধরে রাখার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে দাপট দেখিয়ে ছুটছে লস ব্লাঙ্কোসরা। স্পেনের সফল ক্লাবটি আজ গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডের ম্যাচে মাঠে নামবে। তাদের প্রতিপক্ষ গ্রিসের ক্লাব এএইকে এথেন্স। বাংলাদেশ সময় রাত ১১.৪৫ মিনিটে গ্রিসের মাঠ নেয়া ফিলাডেলফেইয়ায় শুরু হবে ম্যাচটি। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। রিয়াল মাদ্রিদ ছাড়াও আজ মাঠে নামবে ইংলিশ ক্লাব লিভারপুল, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও ইতালির সিরি ‘আ’ দল নাপোলি।
দিনের অন্যতম আকর্ষণীয় ম্যাচে গ্রিসের ক্লাব এইকে এথেন্সের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই ফেবারিটের তকমা নিয়ে মাঠে নামে স্প্যানিশ জায়ান্টরা। গত ২১ অক্টোবর আরবি লিপজিগকে ৪-১ গোলে হারিয়েছিল তারা। এবার জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে রিয়াল। তবে নিজেদের মাঠে এথেন্সের লড়াকু ফুটবল রিয়ালের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
একই সময়ে তুরস্কে ফেনেরবাচের বিপক্ষে খেলবে ইংলিশ ক্লাব লিভারপুল। তুরস্কের প্রতিপক্ষের মাঠে ম্যাচটি সহজ হবে না অলরেডদের জন্য। তবে গত রাউন্ডে ভিয়ারিয়ালকে ৪-৩ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী লিভারপুল। আক্রমণভাগের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবারো জয় নিয়ে ফেরার সুযোগ থাকবে তাদের। তবে ঘরের মাঠে যে সহজে ছাড় দেবে না ফেনেরবাচে, সেটিও মাথায় রাখতে হবে।
রাতের অন্য বড় ম্যাচগুলো মধ্যে অন্যতম আকর্ষণ আরবি লিপজিগ ও ম্যানচেস্টার সিটির লড়াই। গত রাউন্ডে এএইকে এথেন্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল সিটি। অন্য দিকে লিপজিগও শক্তিশালী প্রতিপক্ষ। ফলে দুই দলের লড়াইয়ে আক্রমণাত্মক ফুটবলের প্রত্যাশা তো থাকছেই। ইংলিশ ক্লাবটির লক্ষ্য থাকবে প্রতিপক্ষের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেরা।
চেক প্রজাতন্ত্রে সøাভিয়া প্রাগের মুখোমুখি হবে একই সময়ে আর্সেনাল। গত রাউন্ডে বায়ার্ন মিউনিখের সাথে ২-২ গোলে ড্র করেছিল গানাররা। এবার জয় ছাড়া অন্য কিছু ভাবতে চাইবে না মিকেল আর্তেতার দল। তবে সøাভিয়ার মাঠে জয় পাওয়া সহজ হবে না। বিশেষ করে নিজেদের সমর্থকদের সামনে কঠিন প্রতিরোধ গড়তে পারে স্বাগতিকরা।
পর্তুগালের ড্রাগাও স্টেডিয়ামে এফসি পোর্তোর বিপক্ষে খেলবে ইতালিয়ান ক্লাব নাপোলি। দুই দলের আক্রমণভাগের শক্তি ম্যাচটিকে আকর্ষণীয় করে তুলতে পারে। গত রাউন্ডে বোদো/গ্লিমিটকে ৪-৩ গোলে হারিয়েছিল নাপোলি। এবারো জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে ইতালিয়ানরা। এ ছাড়া বরুসিয়া ডর্টমুন্ড খেলবে রিয়াল বেটিসের বিপক্ষে। পিএসভি আইন্দোহেভেনের প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। লেন্সের মুখোমুখি হবে কোমো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








